বিনোদন

৫০০ মিলিয়ন ছাড়ালো ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’র আয়

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির নবম কিস্তি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’ পুরো বিশ্বে আয় করেছে ৫০০.৩০ মিলিয়ন ডলার। করোনা মহামারী শুরু হওয়ার পর এইটাই কোনো ছবির সর্বোচ্চ আয়। শুধু আমেরিকাতে ছবির আয় হয়েছে ১২৫.৯০ মিলিয়ন ডলার।

মার্ভেল স্টুডিওর ‘ব্যাক উইডো’ মুক্তি পাওয়ার পর অবশ্য দর্শক কিছুটা কমেছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’-এর। ‘ব্যাক উইডো’ মুক্তির প্রথম দিনে আয় করেছে ৯০ মিলিয়ন ডলার।

হলিউডের অ্যাকশনধর্মী সিনেমাগুলোর মধ্যে অন্যতম সেরা সিরিজ বলা হয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-কে। অ্যাকশনধর্মী এ হলিউড ছবির নবম কিস্তি গত বছরই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর জন্য বেশ কয়েক দফায় পিছিয়েছে ছবির মুক্তি।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির মূল চরিত্রের নাম টরেটো। চরিত্রটিতে অভিনয় করেছেন ভিন ডিজেল। এছাড়াও আছেন ডোয়াইন জনসন রক, জেসন স্ট্যাথাম, মাইকেল রদ্রিগোয়েস, টাইরেস গিবসন, নাথালি ইমানুয়্যেলসহ অনেকে।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’ পরিচালনা করেছেন জাস্টিন লিন, আর গল্প লিখেছেন ড্যান ক্যাসেই। আমেরিকায় ২৫ জুন মুক্তি পাবে এই ছবি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ