বিনোদন

না ফেরার দেশে চলে গেলেন ‘সুপারম্যান’ চলচ্চিত্রের পরিচালক

রিচার্ড ডোনার
রিচার্ড ডোনার

হলিউড সিনেমার নির্মাতা রিচার্ড ডোনার মারা গেছেন। সোমবার (৫ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স ছিলো ৯১ বছর। বিষয়টি জানিয়েছেন তার স্ত্রী লরেন শুলার ডোনার।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হলিউডের অনেকেই। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শোক জানিয়েছেন তার সহকর্মীরা।

১৯৩০ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণ করেন রিচার্ড ডোনার। ১৯৫৭ সালে ক্যরিয়ার শুরু করেন রিচার্ড। টেলিভিশন সিরিজ নির্মাণের মাধ্যমে কর্মজীবন শুরু হয় তার। পরিচালনার পাশাপাশি প্রযোজক হিসেবেও নাম রয়েছে রিচার্ড ডোনারের। তিনি প্রথম নির্মাণ করেন ১৯৭৬ সালে। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো- দ্য ওমেন, সুপারম্যান, দ্য গুনিজ, ডোনার কাট, সুপারম্যান-২, ম্যাভেরিক ইত্যাদি।

প্রযোজক হিসেবে তিনি লগ্নি করেছেন ‘ওমেন থ্রি’, ‘দ্য লাস্ট বয়েজ’, ‘ডেলিরিয়াস’, ‘এক্স-মেন’, ‘এক্স-মেন অরিজিনাল’, ‘ফ্রি উইলি ইত্যাদি। তিনি অর্ধশত টেলিভিশন সিরিজ নির্মাণ করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ