বিনোদন

কান উৎসবে আজ প্রদর্শিত হচ্ছে বাংলাদেশি সিনেমা

কান উৎসবে আজ প্রদর্শিত হচ্ছে বাংলাদেশি সিনেমা
কান উৎসবে আজ প্রদর্শিত হচ্ছে বাংলাদেশি সিনেমা

কাল চলচিত্র উৎসবে আজ প্রদর্শিত হচ্ছে বাংলাদেশি সিনেমা 'রেহানা মারিয়ম নূর'।

শুরু হয়েছে বিশ্ব সিনেমার আভিজত্যপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। এই আয়োজনে আজ প্রদর্শিত হবে বাংলাদেশি সিনেমা 'রেহানা মারিয়ম নূর'। প্রথমবারের মতো মূল পর্বে বাংলাদেশের কোনো চলচ্চিত্রের এই অংশ গ্রহণ।

কান চলচ্চিত্র উৎসবের ৭৪ তম আসরের সারা বিশ্ব থেকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা জড়ো হয়েছেন ফ্রান্সের কানে। এবারের উৎসবে দুই পর্বে প্রদর্শিত হবে ৪৪ টি চলচ্চিত্র। উৎসবের দ্বিতীয় দিন আজ। আর আজই কানের অফিসিয়াল বিভাগ আ সার্তেইন রিগার্দে এ স্থান পাওয়া চলচ্চিত্র 'রেহানা মরিয়ম নূর' প্রদর্শিত হচ্ছে। প্রথমবারের মত মূল আয়োজনে অংশ নিচ্ছেন বাংলাদেশের কোন সিনেমা।

ডেবুসি থিয়েটারে ছবিটির ওয়াল্র্ড প্রিমিয়ার হয়। এর পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ ও কেন্দ্রীয় চরিত্রের আজমেরী হক বাঁধন এখন ফ্রান্সে।

মঙ্গলবার, কানের উদ্বোধন হয়েছে লিওস ক্যারাক্সের 'আনেত্তে' সিনেমাটির মাধ্যমে। ক্যারাক্সের প্রথম ইংরেজী সিনেমা এটি। সঙ্গীতময় এ চলচ্চিত্রে মূল ভূমিকায় অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার ও মারিয়ন কোটিয়ার্ড।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের অংশগ্রহণে গ্ল্যামার দুনিয়া ঝলকানির দেখা মিলল দীর্ঘ দিন পর। দীর্ঘ দেড় বছর ইউরোপে বড় কোনও উৎসব হয়নি। এবারের কানের ১২ দিনের বিশাল উৎসব যেন আলোকচ্ছটা নিয়ে হাজির হয়েছে শহরে।

এবারের উৎসব উদ্বোধন করেন মার্কিন পরিচালক স্পাইক লি, স্প্যানিশ পরিচালক পেড্রো আলমডোভার , মার্কিন অভিনেত্রী জোডি ফস্টার ও দক্ষিণ কোরিয়ার পরিচালক বং জুন হো।

করোনা মহামারি শুরুর পর এটাই প্রথম কোনও চলচ্চিত্র উৎসব যা প্রায় স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। আর এমন একটি উৎসবে যোগ দিতে মুখিয়ে ছিলেন তারকারা। আর তাইতো এক ঝাঁক তারকার দেখা মিলেছে এ উৎসবে। উৎসব চলবে ১৭ ই জুলাই পর্যন্ত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ