বিনোদন

ইউরোপ যাচ্ছে সালমানের ‘টাইগার থ্রি’ টিম

টাইগার থ্রি
টাইগার থ্রি

বলিউড সুপারস্টার সালমান খান। সালমানের সিনেমা মানেই বলিউডে কোটি টাকার ব্যবসা। সম্প্রতি মুক্তি পেয়েছে সালমানের নতুন ছবি ‘রাধে’। কিন্তু ঈদের ছবি হিসেবে সিনেমাটি মুক্তি পেলেও ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি।

সালমান খানের সিনেমা ‘রাধে’র পর এখন আলোচনায় রয়েছে তার ‘টাইগার থ্রি’ সিনেমাটি। করোনার কারণে ভারতে সকল সিনেমার শুটিং বন্ধ ছিল। একই কারণে বন্ধ হয়েছিল সালমানের ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং।

এবার জানা গেল, ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। কিন্তু ভারতে নয়; ইউরোপ যাচ্ছে সালমানের ‘টাইগার থ্রি’ টিম। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেছে, আগামী ১২ আগস্ট মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ সিনেমার টিম ইউরোপের বিভিন্ন লোকেশনে শুটের জন্য পৌঁছাবে।

সিনেমাটির বিভিন্ন অংশের শুট চলবে টানা দুই মাস। এদিকে সিনেমার শুটিংয়ের জন্য ইউরোপের উদ্দেশ্যে সালমান আগস্টের মাঝামাঝিতে পাড়ি জমালেও ক্যাটরিনা তাদের সঙ্গে যুক্ত হবেন ওই মাসের শেষের দিকে।

জানা গেছে, শাহরুখের আসন্ন সিনেমা ‘পাঠান’ এর গল্প যেখানে শেষ হবে, সেখান থেকে শুরু হবে সালমানের ‘টাইগার থ্রি’ এর গল্প। আর এই কারণে ‘পাঠান’ সিনেমায় দেখা মিলবে ভাইজানের।

৩০০ কোটি রুপি বাজেটের ‘টাইগার থ্রি’ ছবিটির প্রযোজনা করছেন যশরাজ ফিল্মস। এদিকে, অস্ট্রিয়া, মরক্কো, তুরস্ক ও রাশিয়ায় দৃশ্য ধারণ করার কথা রয়েছে মনীশের। কারণ সিনেমাটির গল্পই এমন যে সেখানে প্রায় দুই মাসের শিডিউলে যাবেন তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ