বিনোদন

কান উৎসবে স্বর্ণপাম জিতলো ফ্রান্সের ছবি ‘তিতান’

  • কান উৎসবে স্বর্ণপাম জিতলো ফ্রান্সের ছবি ‘তিতান’
    কান উৎসবে স্বর্ণপাম জিতলো ফ্রান্সের ছবি ‘তিতান’
  • কান উৎসবে স্বর্ণপাম জিতলো ফ্রান্সের ছবি ‘তিতান’
    কান উৎসবে স্বর্ণপাম জিতলো ফ্রান্সের ছবি ‘তিতান’

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদার পুরস্কার পাম ডি’অর জিতে নিলো ফরাসি ছবি ‘তিতান’। বিভিন্ন দেশের ২৪টি চলচ্চিত্রের মধ্য থেকে এ সিনেমাটিকে বেছে নেন বিচারকরা।

২৮ বছর পর কোনো নারী নির্মাতার ছবি পেলো স্বর্ণ পাম। শনিবার রাতে এ পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামে কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের। এবারের উৎসবে যৌথভাবে রানারআপ হয়েছে ফিনল্যান্ডের ‘কম্পার্টমেন্ট নম্বর সিক্স’ ও ইরানি পরিচালক আসগর ফরহাদির ছবি ‘আ হিরো’।

১২ দিনের এ আয়োজন শেষে সেরা অভিনেতার মুকুট উঠেছে লেন্ড্রি জোন্সের মাথায়। ‘নিট্রাম’ ছবির জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। সেরা অভিনেত্রী হয়েছেন নরওয়ের রিনতে রেইনসভি। ‘অ্যানেত্তে’ ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন ফ্রান্সের লিও ক্যারাক্স।

১৯৪৬ সাল থেকে প্রতিবছর ফ্রান্সে আয়োজিত হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। করোনার কারণে গত বছর বন্ধ ছিল এ আয়োজন। তবে মহামারি শুরুর পর পূর্ণাঙ্গ পরিসরে চলচ্চিত্র উৎসব ফিরলো কানের মাধ্যমেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ