বিনোদন

‘ব্ল্যাক উইডো’র ব্যবসায় ধস, ডিজনির ওপর ক্ষেপেছেন হল মালিকরা

ব্ল্যাক উইডো
ব্ল্যাক উইডো

‘ব্ল্যাক উইডো’ প্রথম সপ্তাহে দারুণ ব্যবসা করলেও দ্বিতীয় সপ্তাহে ধস নেমেছে বক্স অফিসে। আর এর জন্য ডিজনিকে দায়ী করছেন হল মালিকরা। তাদের অভিযোগ, একই সঙ্গে হল এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি দেয়ায় ব্যবসা করতে পারছে না ছবিটি।

রবিবার যুক্তরাষ্ট্রের হল মালিকরা এক বিবৃতি প্রকাশ করে অভিযোগের কথা জানিয়েছেন। তাদের মতে, একই সাথে সিনেমা হল এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি দেয়ার এই সিদ্ধান্ত ভুল। এতে বক্স অফিসে প্রভাব পড়ে এবং পাইরেসির সম্ভাবনাও বেড়ে যায়।

৯ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহে ভালো ব্যবসা করেছে ছবিটি। ২১৮ মিলিয়ন ডলার আয় করে করোনা কালে মুক্তির প্রথম তিন দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে এই ছবি। কিন্তু দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসে ধস নামে। ছবির আয় কমে গিয়েছে ৪১ শতাংশ।

‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ পরবর্তী কাহিনী নিয়ে আবর্তিত হয়েছে ‘ব্ল্যাক উইডো’। আছে সাবেক রাশিয়ার গুপ্তচরের বেড়ে ওঠার গল্প। এটিকে ‘ইনফিনিটি ওয়ার’ ও ‘এন্ডগেম’-এর প্রিক্যুয়ালও বলা যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ