বিনোদন

গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই

গণসংগীতশিল্পী ফকির আলমগীর
গণসংগীতশিল্পী ফকির আলমগীর

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেশবরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীর।

শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ছেলে মাশুক আলমগীর রাজিব। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন। এ গণসংগীতশিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে গত চার দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন এই শিল্পী। অবশেষে হার মানলেন অদৃশ্য এই ভাইরাসের কাছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার বাঁ ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে গত শুক্রবার। পাশাপাশি রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ে। আজ রাত সাড়ে ৯টার দিকে তার হার্ট অ্যাটাক হলে সব আশা শেষ হয়ে যায়।

ইউনাইটেড হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি ম্যানেজার সাজ্জাদুর রহমান শুভ গণমাধ্যমকে বলেন - করোনাভাইরাস তো ছিলই উনার। ভেন্টিলেশনে ছিলেন। এরই মধ্যে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে।

ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত ছিলেন ফকির আলমগীর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কেন্দ্রে যোগ দেন তিনি।

সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার ১৯৯৯ সালে ফকির আলমগীরকে একুশে পদক দেয়।

দীর্ঘ ক্যারিয়ারে তার কণ্ঠের বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পায়। এর মধ্যে ‘ও সখিনা’ গানটি মানুষের মুখে মুখে ফেরে এখনও। কিংবদন্তি গানের তালিকায় ঠাঁই পেয়েছে গানটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ