বিনোদন

বিচ্ছেদের আইনী লড়াইয়ে জয়ী অ্যাঞ্জেলিনা জোলি

অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র‍্যাট পিট
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র‍্যাট পিট

একসময়ের হলিউডের জনপ্রিয় দম্পত্তি জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট ভক্তদের কাছে পরিচিত ছিলেন ব্র্যাঞ্জেলিনা নামে। তবে ২০১৬ সালে বিচ্ছেদের পরে তাদের সম্পর্কে শুরু হয় তিক্ততা। যা গড়ায় আদালত পর্যন্ত। তবে নতুন খবর হলো, এবার বিচ্ছেদের লড়াইয়ে জয়ী হলেন জোলি।

২০১৬ সালে ডিভোর্সের আবেদন করেছিলেন হলিউডের তারকা অভিনেত্রী ও নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু সেই আবেদনের এখনো সুরাহা হয়নি। মূলত, ৫ সন্তানের অভিভাকত্ব নিয়ে সাবেক স্বামী ও প্রেমিক ব্রাড পিটের সঙ্গে তার বিরোধ।

বিচারক রায়ে সন্তানদের যৌথ অভিভাবকত্বের পক্ষে মত দিয়েছিলেন। পরে মামলা থেকে বিচারককেই বদলে দেওয়ার আবেদন জানান জোলি। তার সেই আবেদন মঞ্জুর হয়েছে। বদলে দেওয়া হয়েছে বিচারককে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালত ওই রায় দিয়েছেন। আদালত জানিয়েছেন, বিচারক জন আউডারকির্ক ব্র্যাড পিটের আইনজীবীর সঙ্গে তার লেনদেনের তথ্য প্রকাশ করেননি। যা নৈতিকতা বহির্ভূত। এতে তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবেন কী না তা নিয়ে সন্দেহ থেকে যায়।

২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ ছবিটি করার সময় ব্র্যাড ও জোলির পরিচয়। ২০১৪ সালে বিয়ে করার আগে তারা একসঙ্গে ছিলেন ১০ বছর। তবে বিয়ের দুই বছরের মাথায় ২০১৬ সালে ভেঙে যায় ব্রাঞ্জেলিনা জুটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ