বিনোদন

পর্ণকাণ্ডে জেল হেফাজতে শিল্পার স্বামী

রাজ কুন্দ্রা এবং শিল্পা শেঠি
রাজ কুন্দ্রা এবং শিল্পা শেঠি

কোটি কোটি টাকার মালিক তিনি। তবে স্ত্রীর পরিচয়েই বেশি পরিচিত রাজ কুন্দ্রা। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে বিয়ে করেন তিনি। বিলাসবহুল জীবনযাপন করতেন তারা।

পর্নগ্রাফি মামলায় ১৪ দিনের জেল হেফাজত হলো রাজ কুন্দ্রার। জানা গেছে, মামলায় রাজ কুন্দ্রারবিরুদ্ধে সাক্ষী দেন তার ৪ কর্মচারী। খবর জি নিউজের।

তারাই পুলিশকে জানান, রাজ কুন্দ্রাই তাদের পর্ন ভিডিও ক্লিপ মুছে ফেলতে বলেছিলেন। শোনা যাচ্ছে সেই ভিডিওগুলো এবার পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

রাজের দুটি ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে কোটাক মহিন্দ্রা ব্যাংকে রয়েছে ১ কোটি ১৩ লাখ রুপি। ২৪ জুলাই রাজ কুন্দ্রার অফিসে তল্লাশি অভিযানে উঠে আসে বিদেশে আর্থিক লেনদেনের বিষয়টি। রাজ কুন্দ্রার মোবাইল ও আই প্যাডে 'হটশট' সংক্রান্ত উপার্জন ও লভ্যাংশ সংক্রান্ত চ্যাট উদ্ধার করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ