বিনোদন

ডিজনির বিরুদ্ধে মামলা করেছেন স্কারলেট জোহানসন

স্কারলেট জোহানসন, হলিউড অভিনেত্রী
স্কারলেট জোহানসন, হলিউড অভিনেত্রী

চুক্তি ভঙ্গ করার অভিযোগে ডিজনির বিরুদ্ধে মামলা করেছেন স্কারলেট জোহানসন। বৃহস্পতিবার এই মামলা দায়ের করেছেন অভিনেত্রী।

ওটিটি ও সিনেমা হলে ‘ব্ল্যাক উইডো’ একসঙ্গে মুক্তি দেয়ায় ডিজনির ওপর ক্ষুব্ধ হয়েছেন স্কারলেট। ‘ভ্যারাইটি’র সূত্রে জানা গেছে, হলের পাশাপাশি ওটিটিতেও ছবিটি মুক্তি দেয়ায় স্কারলেট জোহানসনের ৫০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে। আর তাই মামলা করেছেন স্কারলেট। মামলার অভিযোগ পত্রে লেখা হয়েছে, ‘কোনো যৌক্তিকতা ছাড়াই ডিজনি চুক্তি লঙ্ঘন করেছে।’

মামলার পর প্রতিক্রিয়া জানিয়েছে ডিজনি। এক বিবৃতিতে লেখা হয়েছে, ‘এই মামলার কোনো ভিত্তি নেই। কোভিড-১৯ মহামারীর ভয়াবহ এবং দীর্ঘায়িত বৈশ্বিক প্রভাবের মাঝে এমন মামলা দুঃখজনক এবং বেদনাদায়ক। ডিজনি চুক্তি ভঙ্গ করেনি। বরং ডিজনি প্লাসে ব্ল্যাক উইডো মুক্তি দেয়ায় জোহানসনের বাড়তি ২০ মিলিয়ন ডলার আয় হয়েছে।’

সিনেমাটি ওটিটিতে মুক্তি দেয়ার মূল কারণ চলমান মহামারী। সিনেমাহলগুলোতে এখনও পর্যাপ্ত দর্শক না থাকায় অনেক প্রযোজনা প্রতিষ্ঠান ছবি হাতে নিয়ে অপেক্ষা করছে পরিস্থিতির উন্নতির জন্য।

৯ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহে ভালো ব্যবসা করেছে ছবিটি। ২১৮ মিলিয়ন ডলার আয় করে করোনা কালে মুক্তির প্রথম তিন দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে এই ছবি। কিন্তু দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসে ধস নামে। ছবির আয় কমে গিয়েছে ৪১ শতাংশ।

‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ পরবর্তী কাহিনী নিয়ে আবর্তিত হয়েছে ‘ব্ল্যাক উইডো’। আছে সাবেক রাশিয়ার গুপ্তচরের বেড়ে ওঠার গল্প। এটিকে ‘ইনফিনিটি ওয়ার’ ও ‘এন্ডগেম’-এর প্রিক্যুয়ালও বলা যায়। / হলিউড

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ