বিনোদন

শুটিং চলাকালে মারা গেলেন অভিনেতা জে পিকেট

জে পিকেট, হলিউড অভিনেতা
জে পিকেট, হলিউড অভিনেতা

না ফেরার দেশে চলে গেলেন হলিউড অভিনেতা জে পিকেট। গত শুক্রবার ‘ট্রেজার ভ্যালি’ সিনেমার শুটিং চলাকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

যদিও তার মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে পিকেটের মৃত্যু হয়েছে। যারা উপস্থিত ছিলেন তারা এই অভিনেতাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন ‘ট্রেজার ভ্যালি’র প্রযোজক ট্রাভিস মিলিস।

জে পিকেটের সহ-অভিনেতা জিম হেফেল ফেসবুকে লিখেছেন- ‘আমি ভালো বন্ধু হারালাম আর পৃথিবী হারালো একজন ভালো মানুষ। স্বর্গে যাত্রা করেছেন তিনি। ঘোড়ার পিঠে বসে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে তার। সত্যিকারের কাউ বয় তিনি।’

এদিকে জে পিকেটের আকস্মিক মৃত্যুতে সিনেমার প্রযোজক, কলাকুশলীসহ হলিউডের অনেকেই শোক প্রকাশ করেছেন। চলচ্চিত্র ছাড়াও জে পিকেট ‘পোর্ট চার্লিজ’, ‘ডেইজ অব আওয়ার লাইভস’ এবং ‘জেনারেল হসপিটাল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনোযোগ কেড়েছেন। / একুশে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ