বিনোদন

নজরুল রাজের সদস্যপদ স্থগিত করল টেলিপ্যাব

নজরুল ইসলাম ওরফে নজরুল রাজ, রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার
নজরুল ইসলাম ওরফে নজরুল রাজ, রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার
র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম ওরফে নজরুল রাজের সদস্য স্থগিত করলো টিভি নাটকের প্রযোজকদের শক্তিশালী সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)’। সংগঠনের সভাপতি ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নজরুল রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে যদি নজরুল রাজ আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হন তাহলে তার সদস্যপদ পুনঃবহাল করা হবে, অন্যথায় স্থায়ীভাবে টেলিপ্যাড’র সদস্য হারাবেন নজরুল রাজ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টেলিপ্যাব কখনও কোনো অন্যায় প্রশ্রয় দেয় না। সেই ধারাবাহিকতায় সংগঠনটির সংবিধানের ১৩ এর খ এবং ছ অনুযায়ী নজরুল রাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বাধ্য হয়েছে। টেলিপ্যাবের সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত হয়ে কার্যনির্বাহী সদস্যদের সমর্থনে শুক্রবার (৬ আগস্ট) নজরুল রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। অত্যন্ত স্পর্শকাতর ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নজরুল রাজের গ্রেপ্তারের ঘটনায় টেলিপ্যাব বিব্রত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল রাজকে তার দুই সহযোগীসহ বনানীর বাসায় অভিযান চালিয়ে আটক করে র‌্যাব। আটকের পর তাদের র‌্যাব সদর দপ্তরে নেয়া হয়। র‌্যাব জানায়, তার বাড়ি থেকে মদ, শিশা, যৌন উত্তেজক ওষুধ ও পর্নগ্রাফি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। বর্তমানে নজরুল রাজ চারদিনের রিমান্ডে আছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। পরে চারদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। / চ্যা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ