বিনোদন

চীনে করোনার প্রকোপ বাড়ায় পিছিয়ে গেল বেইজিং চলচ্চিত্র উৎসব

বেইজিং চলচ্চিত্র উৎসব
বেইজিং চলচ্চিত্র উৎসব

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে চীনে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় পিছিয়ে দেয়া হয়েছে বেইজিং চলচ্চিত্র উৎসব।

উৎসবের আয়োজকদের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্প্রতি সংক্রমণ ছড়িয়ে পড়েছে দেশের অনেক যায়গায়। ১১ তম বেইজিং চলচ্চিত্র উৎসব হওয়ার কথা ছিল ১৪ আগস্ট থেকে ২১ আগস্ট। সবার স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে উৎসব পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হলো।’

সাধারণত এপ্রিলে আয়োজন করা হয় বেইজিং চলচ্চিত্র উৎসবের। কিন্তু আয়োজকরা কিছুটা পিছিয়ে গ্রীষ্মের শেষে করতে চেয়েছিলেন উৎসবের আয়োজন। তাদের আশা ছিল, ততদিনে হয়তো করোনা ভাইরাসের প্রকোপ একেবারেই কমে যাবে এবং নানা দেশ থেকে নির্মাতা ও অতিথিরা অংশ নিতে পারবেন উৎসবে। কিন্তু হিতে বিপরীত হলো।

নতুন করে শুরু হওয়া এই প্রকোপের নেপথ্যে রয়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। চীনের নানজিং, বেইজিং ও চেংদুসহ আরও অন্তত ১৩টি শহরে ছড়িয়েছে করোনা ভাইরাস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ