ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ ভালোবেসে বিয়ে করেছিলেন সামিরাকে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকাল মৃত্যু ঘটে এই নায়কের। এরপর সালমান শাহ’র ঘনিষ্ঠ বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেন সামিরা। এবার তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সামিরা। খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার সাবেক স্বামী মোশতাক।
সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। গত ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নিজের নতুন জীবনে প্রবেশের কথা নিশ্চিত করেছেন সামিরাও। সামিরা জানান, বর্তমানে তিনি ইশতিয়াকের বাসায়ই থাকছেন। সামিরার আগের সংসারের তিন সন্তান তার সঙ্গেই রয়েছে বলে জানান তিনি। তারা প্রতি শুক্রবার বাবার বাসায় যায়। / কালের
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: