বিনোদন

হাসান আজিজুল হকের শারীরিক অবস্থার উন্নতি

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক
কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

খ্যাতনামা কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত তিন দিন ধরে তিনি স্বাভাবিকভাবেই নিঃশ্বাস নিচ্ছেন। আলাদা করে অক্সিজেন দিতে হচ্ছে না।

হাসান আজিজুল হকের ছেলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান জানান, বাবার শরীরে যেগুলো মূল সমস্যা ছিল, সেগুলো ভালোর দিকে। শারীরিক পরীক্ষার রিপোর্টগুলোও এখন নরমাল। বর্তমানে তার লিভার, কিডনি ঠিকমতো কাজ করছে কিনা তার পরীক্ষা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, বাবার ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়েছিল। তবে সে সমস্যা নরমাল হয়ে আসছে। নিউমোনিয়া হয়েছিল, সেটিও ভালোর দিকে। সবমিলিয়ে বাবা আগের চেয়ে অনেক ভালো আছেন।

উল্লেখ্য, গত ২১ আগস্ট রাত সোয়া ৮টার দিকে হাসান আজিজুল হককে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষ একটি মেডিক্যাল বোর্ডের মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ