বিনোদন

মার্কিন অভিনেতা এড আসনার মারা গেছেন

এড আসনার, মার্কিন অভিনেতা / Image: Skynews
এড আসনার, মার্কিন অভিনেতা / Image: Skynews

জনপ্রিয় টিভি সিরিজ লু গ্রান্টের মূল চরিত্রে অভিনয় করা এড আসনার স্থানীয় সময় রোববার সকালে ৯১ বছরের বয়সে নিজ বাড়িতে মারা গেছেন।

এড আসনারের টুইটার অ্যাকাউন্ট থেকে তার সন্তানরা জানান, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা রোববার সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের দুঃখ বলে বোঝানো যাবে না। বাবা তোমার কপালে চুমু, শুভরাত্রি। আমরা তোমাকে ভালোবাসি।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কম্পিউটার-অ্যানিমেটেড টিভি শো আপ-এ কণ্ঠ দেন এড আসনার। এই শোতে কণ্ঠ দিয়ে ২০০৯ সালে নতুন প্রজন্মের কাছে তিনি দারুণ জনপ্রিয়তা পান। আর লু গ্রান্ট তাকে সাতবার অ্যামি অ্যাওয়ার্ড এনে দেয়। ২০০৩ সালে সান্তা ক্লজেও তিনি অভিনয় করেন।

অভিনয়ের পাশাপাশি ট্রেড ইউনিয়নবাদসহ বেশ কিছু মানবিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন তিনি। ১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড’র প্রেসিডেন্ট ছিলেন আসনার। ২০০০ সালে মর্যাদাপূর্ণ রালফ মরগান অ্যাওয়ার্ড পান তিনি।

এড আসনার ১৯২৯ সালে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের কানসাস শহরে জন্মগ্রহণ করেন। স্কুলজীবন থেকেই তিনি অভিনয় শুরু করেন। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ