বিনোদন

চলে গেলেন হলিউড অভিনেতা মাইকেল কে. উইলিয়ামস

মাইকেল কে. উইলিয়ামস, হলিউড অভিনেতা / Image: Invision
মাইকেল কে. উইলিয়ামস, হলিউড অভিনেতা / Image: Invision

৫ বার এমির আসরে মনোনয়ন পাওয়া মার্কিন অভিনেতা মাইকেল কে. উইলিয়ামস আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। এইচবিওর ‘দ্য আয়ার’-এ ওমর লিটল চরিত্রের জন্য বেশি জনপ্রিয় ছিলেন এ অভিনেতা।

মাইকেলের প্রতিনিধি মারিয়ানা সাফরানের বরাত দিয়ে আজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে দ্য হলিউড রিপোর্টার।

স্থানীয় সময় সোমবার ব্রুকলিনের বাসায় উইলিয়ামকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের প্রতিনিধি। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

এইচবিওর সিরিজে নিয়মিত মুখ ছিলেন উইলিয়াম। তিনি অভিনয় করেছেন এইচবিওর ‘দ্য আয়ার’, ‘বোর্ডওয়াক’ ‘এম্পায়ার’, ‘দ্য নাইট অপ’ ও ‘লাভক্রাফ্ট কান্ট্রি’। ‘লাভক্রাফ্ট কান্ট্রি’তে মনট্রোজ ফ্রিম্যানের চরিত্রে অভিনয়ের জন্য চলতি বছর এমির আসরে নাটকে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়নও পেয়েছেন মাইকেল কেনেথ উইলিয়ামস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ