বিনোদন

হাসপাতাল ছাড়লেন হাসান আজিজুল হক

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক
কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

টানা ১৯ দিন ভর্তি থাকার পর হাসপাতাল ছেড়েছেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। গত ২১ আগস্ট থেকে তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা তাঁকে ছুটি দেন।

তাঁর ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাঁর বাবা হৃদরোগ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। চিকিৎসার পর তিনি পুরোপুরি সুস্থ না হলেও এখন বড় ধরনের সমস্যা নেই। তাই চিকিৎসকরা ছুটি দিয়েছেন। এখন বাড়িতে থেকেই পরীক্ষা-নীরিক্ষা করা হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ চলবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ