বিনোদন

‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’, প্রকাশ্যে ট্রেলার; ডিসেম্বরে আসছে

দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস ট্রেলার
দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস ট্রেলার

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘The Matrix Resurrections’-এর ট্রেলার। ছবিতে কিয়ানু রিভস ও ক্যারি-অ্যানে মসকে এবারও দেখা গিয়েছে নিও এবং ট্রিনিটি চরিত্রে।

সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’-এর ট্রেলার। ছবিটি বড় পর্দায় দেখার জন্য তর সইছে না ভক্তদের।

ট্রেলারে দেখা যায় ম্যাট্রিক্স নতুন করে তৈরি করা হয়েছে এবং নিও ও ট্রিনিটি নিজেদের অস্তিত্ব ভুলে গেছেন। তারা একে অপরকে চিনতে পারছেন না। আগের ছবিতে তাদের মৃত্যু হয়েছিল, তবে তারা আবার ফিরে এসেছে। কীভাবে তারা ফিরেছে সেই রহস্য লুকিয়ে আছে ছবির নামে।

ট্রেলারে নিওকে একজন নারীর মুখোমুখি হতে দেখা যায় যিনি লুইস ক্যারোলের ‘এলিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড’ পরছিলেন। সেই নারী আর কেউ নন, প্রিয়াঙ্কা চোপড়া। বড় চশমা পরা প্রিয়াঙ্কাকে নিওর দিকে তাকিয়ে হাসতে দেখা যায়। প্রিয়াঙ্কার রহস্যময় এই চরিত্র সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি হয় ‘ম্যাট্রিক্স রিলোডেড’-এর ‘সাতি’, অথবা সম্পূর্ণ নতুন কোনো চরিত্র।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র ‘দ্য ম্যাট্রিক্স’-এ নিও চরিত্র দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন কিয়ানু রিভস। এই সিরিজের পরের দুই পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ (২০০৩) এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ (২০০৩) দারুণ জনপ্রিয়তা পায়।

আগের তিন পর্বের মতো এবারও পরিচালনায় থাকছেন লানা ওয়াচোস্কি। ছবিটি মুক্তি পাবে ২২ ডিসেম্বর। / ইন্ডিয়ান এক্সপ্রেস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ