বিনোদন

ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন জিতল

ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতেছে ‘হ্যাপেনিং’ ছবিটি
ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতেছে ‘হ্যাপেনিং’ ছবিটি

ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতেছে ‘হ্যাপেনিং’ ছবিটি। ছবিটি পরিচালক অড্রে দিবান।

বিখ্যাত নির্মাতা পেদ্রো আলমোদোভার পরিচালিত ‌‘প্যারালাল মাদার’ ছবিটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন স্প্যানিশ তারকা পেনেলোপে ক্রুজ।

‘অন দ্য জব : দ্য মিসিং এইট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জন আর্চিলা।

১৯৬০ এর দশকে অবৈধ গর্ভপাতকে ঘিরে ফরাসি ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে।

অ্যানি আরনাক্সের লেখা একই নামে প্রকাশিত উপন্যাসকে ঘিরে সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য। উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ২০০০ সালে। ‘হ্যাপেনিং’ ছবিতে অভিনয় করেছেন অ্যানামারিয়া বার্তোলোমেই ও লনা বাজরামি।

গ্রান্ড জুরি পুরস্কার পেয়েছে ইতালিয়ান পরিচালক পাওলো সরেত্তিনোর ‌‘দ্য হ্যান্ড অব গড’, সেরা পরিচালক ক্যাটাগরিতে সিলভার লায়ন পেয়েছেন জেন চ্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ), সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার), সেরা জুরি পুরস্কার জিতেছে ইল বুকো (পরিচালক মিশেল্যাঞ্জেলো ফ্রামার্তিনো), সেরা অভিনেতা /অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন ‘দ্য হ্যান্ড অব গড’র অভিনেতা ফিলিপ্পো স্কত্তি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ