ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরির বাগদান হয়েছে। রবিবার ইনস্টাগ্রামে এই খবর নিজেরাই জানিয়েছেন তারা।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবি এবং ভিডিওতে ব্রিটনির হাতে বাগদানের হীরার আংটি দেখা গেছে। ক্যাপশনে ব্রিটনি লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না।’
স্যাম ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথমে লিখেছেন ‘বড় খবর আসছে।’ এর পরেই তিনি ব্রিটনির হাতের আংটি দেখানো একটি ছবি শেয়ার করেছেন।
এই যুগলের ছবি এবং ভিডিও ভরে গেছে ভক্তদের ভালোবাসা ও শুভ কামনায়। শুভেচ্ছা জানিয়েছেন প্যারিস হিলটন, উইলি গোমেজ সহ ব্রিটনির কাছের বন্ধুরা।
২০১৬ সালে ‘স্লামবার পার্টি’ মিউজিক ভিডিওর সেটে স্যামের সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। এরপরে বন্ধুত্ব ও প্রেম। চার বছর প্রেমের পরে বাগদান হলো তাদের। কিমই
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: