বিনোদন

নতুন সংসার শুরু করলেন ইভা আরমান

-
-

নতুন সংসার শুরু করলেন সংগীতশিল্পী ইভা আরমান। রবিবার (১৯ সেপ্টেম্বর) ইভা'র গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইভা নিজেই সংবাদমাধ্যমকে বিয়ের খবর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বরের নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় ব্যবসায়ী।

এর আগে রবিবার রাতে নতুন স্বামীর সংগে ছবি প্রকাশ করে ইভাকে শুভেচ্ছা জানান কণ্ঠশিল্পী রবি চৌধুরী। এরপরই অনেকেই তাঁকে শুভ কামনা জানাতে থাকেন।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে ইভা বলেন, আমার নামের শেষে আর রহমান বলবেন না। আমি এখন থেকে ইভা আরমান।

এটি ইভা'র দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিয়ে করেছিলেন। দীর্ঘদিন সংসার করার পর চলতি বছরের ৪ জুন মাহফুজুর রহমানের সংগে তাঁর বিচ্ছেদ হয়। ১৭ সেপ্টেম্বর ডিভোর্স সার্টিফিকেট হাতে পান ইভা।

এ পর্যন্ত ইভা রহমানের প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে 'মনের না বলা কথা', 'মন ভেসে যায়', 'মন জোনাকী', 'মনে পড়ে যায়', 'মনের যে কথা', 'মন আধার', 'মন থেকে দূরে নও', 'মন আমার', 'মন সাগরে ভাসি' এবং 'মনের তুলিতে আঁকি' অ্যালবামগুলো উল্লেখযোগ্য।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ