বিনোদন

'বন্ড' চরিত্রে কোন নারীকে দেখতে চান না ড্যানিয়েল ক্রেগ

-
-

জেমস বন্ড চরিত্রটিতে শুধু পুরুষ নয়, নারীও অভিনয় করতে পারে, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন ড্যানিয়েল ক্রেগ। তবে আরেক সাক্ষাৎকারে বললেন পুরো বিপরীত কথা। বললেন জেমস বন্ড চরিত্রটিতে কোনো নারীকে দেখতে চাননা তিনি। তার বদলে ছবিতে সমান গুরুত্বপূর্ণ কোনো নারী চরিত্র রাখা যেতে পারে।

রেডিও টাইমসে দেয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘নারী ও অশ্বেতাঙ্গদের জন্য আরও ভালো চরিত্র থাকতে পারে। জেমস বন্ড চরিত্রেই কেন নারীর অভিনয় করতে হবে?’

২০২০ সালে দেয়া এক সাক্ষাৎকারে ‘জেমস বন্ড’ ফ্র্যাঞ্চাইজির প্রযোজক বারবারা ব্রকোলি বলেছেন, ‘জেমস বন্ড যে কোনো বর্ণের হতে পারে, তবে তিনি পুরুষ। নারীদের জন্য নতুন শক্তিশালী চরিত্র তৈরি করা যেতে পারে। তবে পুরুষের চরিত্র কোনো নারীকে দিয়ে করাতে আগ্রহী নই আমি।’

‘নো টাইম টু ডাই’ (No Time to Die) ছবিতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেইগকে। তাই এই ছবি নিয়ে প্রত্যাশাও বেশি।

ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেইগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, র্যাল্ফ ফিয়েনস, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেক প্রমুখ।

আগামী ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে যুক্তরাজ্যে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘নো টাইম টু ডাই।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ