বিনোদন

রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির দাম উঠল পাঁচ লাখ পাউন্ড

-
-

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি নিলাম করল নিলাম সংস্থা ক্রিস্টিজ। নিলাম সংস্থার কমিশন-সহ পাঁচ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে ছবিটি। নামহীন ছবিটিকে ক্রিস্টিজের সাইটে ‘যুগল’ নামে উল্লেখ করা হয়েছে। কে কিনেছে, তা অবশ্য জানানো হয়নি।

নিলাম সংস্থা সূত্রে এর আগে জানানো হয়েছিল, ২২.৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এই ছবিটি নোবেলজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথের আঁকা বেশির ভাগ ছবির থেকে আয়তনে কিছুটা বড়। ১৯৩০ বা তার অল্প কিছু দিন আগে এই ছবিটি এঁকেছিলেন বিশ্বকবি। ১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে বেশ কয়েকটি নিজের আঁকা ছবি সঙ্গে করে এনেছিলেন রবীন্দ্রনাথ। প্যারিসের ‘গালেরি পিগাল’-এ সেগুলির প্রদর্শনী হয়।

রবীন্দ্রনাথের কাছ থেকেই ছবিটি কিনেছিলেন জার্মান দম্পতি ফ্রিডরিখ ও এডিথ অন্দ্রে। তাদের উত্তরসূরিরা ছবিটি নিলাম সংস্থাকে দেন। ক্রিস্টিজ নিউ ইয়র্ক শাখার ‘সাউথ এশিয়ান মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্ট’— এই বিভাগের সাম্প্রতিকতম নিলামে রাখা হয়েছিল ছবিটিকে। / আনন্দবাজার পত্রিকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ