‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ নির্মাতা জন ওয়াটসের নতুন থ্রিলার ঘরানার ছবিতে একসঙ্গে অভিনয় করবেন জর্জ ক্লুনি ও ব্র্যাড পিট। এটি হতে যাচ্ছে পিট-ক্লুনির একসঙ্গে অভিনীত ষষ্ঠ ছবি।
জন ওয়াটসের ছবিটি কেনার জন্য ইতোমধ্যে অ্যাপল, নেটফ্লিক্স, আমাজন, ইউনিভার্সাল, সনির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
জন ওয়াটস ছবির চিত্রনাট্য, পরিচালনা এবং প্রযোজনার দায়িত্বে থাকছেন। ক্লুনি এবং পিটও প্রযোজক হিসেবে থাকছেন ছবিতে।
ছবির গল্পের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। ছবির নামও ঠিক করা হয়নি এখনও।
ওয়াটসের নতুন এই ছবি কবে মুক্তি পাবে তা জানা যায়নি। তবে তিনি যে দর্শকদের মার্ভেলের বাইরে প্রথম ব্লকবাস্টার উপহার দিতে চলেছেন, তা বুঝতে বাকি নেই কারও।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: