হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বরেণ্য সাংবাদিক, প্রবীণ কলাম লেখক ও একুশের কালজয়ী গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো’র রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী।
বার্ধক্যজনিত রোগে শারীরিক অবস্থার অবনতির কারণে নর্থ লন্ডনের উইক পার্ক হাসপাতালে পাঁচদিন অবস্থানের পর লন্ডনের সময় রাত পৌনে ৮টায় বাসায় ফেরেন ৮৭ বছর বয়সী এই সাংবাদিক।
বার্ধক্যজনিত রোগে শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার আবদুল গাফ্ফার চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: