কাল ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে মুক্তি পাচ্ছে জেমস বন্ড সিরিজের নতুন সিনেমা- নো টাইম টু ডাই। এর আগে লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রয়্যাল আলবার্ট হলে সিনেমার রাজকীয় প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। এখানে সিনেমার প্রিমিয়ার দেখতে আসেন ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজসহ জনপ্রিয় তারকারা।
প্রিমিয়ারে আরও উপস্থিত ছিলেন ‘নো টাইম টু ডাই’ সিনেমার পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা, প্রযোজক জুটি মাইকেল জি উইলসন, বারবারা ব্রকোলি এবং ড্যানিয়েল ক্রেগসহ অনেকে।
‘নো টাইম টু ডাই’ সিনেমায় শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেগকে। তাই এই সিনেমা নিয়ে প্রত্যাশাও বেশি।
এ উপলক্ষ্যে মাদাম তুসো জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ছয় জেমস বন্ডের মোমের ভাস্কর্য। লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে মঙ্গলবার করোনায় তিনবার পিছিয়ে বড় পর্দায় আসছে জেমস বন্ড সিরিজের এই নতুন সিনেমা।
অভিনয় করেছে অস্কারজয়ী রামি মালেক। আর ৬০ বছরের ইতিহাসে জিরো জিরো সেভেন চরিত্রে প্রথমবার কৃষ্ণাঙ্গ নারী এজেন্ট পেতে যাচ্ছেন বন্ড ভক্তরা।
সিনেমা মুক্তি উপলক্ষে মাদাম তুসো জাদুঘরে প্রদর্শিত হয় এ পর্যন্ত অভিনয় করা ছয় জেমস বন্ড তারকার মোমের ভাস্কর্য। তারা হলেন- শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুরে, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রুসনান ও ড্যানিয়েল ক্রেইগ।
এদিকে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হয়ে গেল জেমস বন্ডের ব্যবহৃত ৩৫টি যানবাহনের প্রদর্শনী। যুক্তরাষ্ট্রে সিনেমাটি মুক্তি পাবে ৮ অক্টোবর।
জেমস বন্ড চলচ্চিত্র হলিউডের সবচেয়ে বড় সিনেমা ফ্র্যাঞ্চাইজি। বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের আগের চার সিনেমায় যুক্তরাজ্যের বক্স অফিসে আয় ছিল ৩০৫ মিলিয়ন পাউন্ডের বেশি। বিশ্বজুড়ে আয় ছিল ২ দশমিক ৩ বিলিয়ন পাউন্ডের বেশি।
ক্রেগের সবচেয়ে বেশি আয় করা বন্ড সিনেমা ২০১২ সালের ‘স্কাইফল’। সিনেমাটি ১০৩ মিলিয়ন পাউন্ড আয় করেছিল। আর সবচেয়ে কম সফল এবং কম আয় করা সিনেমা ‘কোয়ান্টাম অব সোলেস’। ২০০৮ সালে মুক্তি প্রাপ্ত সিনেমাটির আয় ছিল ৫১ দশমিক ২ মিলিয়ন পাউন্ড।