বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে ভারতের এনসিবির সদস্যরা। আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই রয়েছেন শাহরুখ-পুত্র। আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক সেবনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
শনিবার (২ অক্টোবর) রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালায় এনসিবি। তাদের অভিযোগ, সেখানে রেভ পার্টি চলছিল।
যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে চেপে বসেছিলেন এনসিবি গোয়েন্দারা। সেই পার্টিতে অনেকেই যখন নেশায় বুঁদ তখনই তাদের হাতেনাতে ধরে ফেলেন গোয়েন্দারা। এ সময়ে বাজেয়াপ্ত করা হয় কোকেন, হাশিস, এমডিএম’র মতো প্রচুর টাকার মাদক। / আনন্দবাজার
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: