বিনোদন

বিচ্ছেদ হয়ে গেলো সামান্থা-নাগা চৈতন্যের

-
-

বেশ অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো, বিচ্ছেদের পথে হাটছেন জনপ্রিয় দক্ষিণী তারকা দম্পতি সামান্থা আক্কিনেনি এবং নাগা চৈতন্য। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। নাগা চৈতন্যের সঙ্গে ৪ বছরের সংসার জীবনের ইতি টানছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। নিজেদের সোশ্যাল হ্যান্ডেল থেকে এক যৌথ বিবৃতির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন এ দম্পতি।

যৌথ বিবৃতিতে নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি বলেন, ‘শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি, বহু আলোচনা ও চিন্তাভাবনার পরে আমরা স্বামী-স্ত্রী থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং নিজেদের পথ বেছে নিয়েছি।’

তারা আরও জানান, এক দশকেরও বেশি সময় ধরে তাদের বন্ধুত্ব, যা ভবিষ্যতেও বহাল থাকবে। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানান, তারা যেন এ যুগলের পাশে থাকেন।

২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমার সেটেই নাগা চৈতন্য ও সামান্থার প্রথম পরিচয়। অতঃপর প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ৪ বছরের সংসার জীবনে অবশেষে ইতি টানলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ