বিনোদন

শুটিং করতে রুশ অভিনেত্রী ও পরিচালকের মহাকাশ যাত্রা

-
-

সিনেমার শুটিং করতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন এক রুশ অভিনেত্রী ও এক পরিচালক। মঙ্গলবার তারা মহাকাশ স্টেশনে পৌঁছেছেন বলে জানিয়েছে রয়টার্স।

মহাকাশে সিনেমা তৈরির মার্কিন উদ্যোগকে পেছনে ফেলতে রাশিয়ার পক্ষ থেকে আগেভাগেই মহাকাশ স্টেশনে যাত্রা করা হয়। গত বছর হলিউডের অভিনেতা টম ক্রুজ মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা এবং স্পেস এক্সের মালিক এলন মাস্কের সঙ্গে যৌথভাবে মহাকাশে সিনেমার শুটিংয়ের ঘোষণা দিয়েছিলেন।

অভিনেত্রী ইউলিয়া পিরিসিল্ড (৩৭) এবং পরিচালক ক্লিম শিপেঙ্কো (৩৮) কাজাখস্তানের বাইকোনুর কসমোদ্রোম থেকে সুইউজ এমএস-১৯ যানে করে মহাকাশে যাত্রা করেন। মঙ্গলবার গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ২২ মিনিটে তারা মহাকাশ স্টেশনে পৌঁছেন। সেখানে তারা ১২ দিন অবস্থান করবেন।

দ্য চ্যালেঞ্জ নামের সিনেমাটির কাহিনী এখনও প্রকাশ করা হয়নি। তবে রুশ গবেষণা সংস্থা কসকোসমস জানিয়েছে, সিনেমার কাহিনীতে রয়েছে, এক মহাকাশচারীকে বাঁচাতে পৃথিবী থেকে এক নারী চিকিৎসককে পাঠানো হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ