বিনোদন

উৎসুক জনতার ঢলে শুটিং করতে পারলেন না অপু-জয়

-
-

‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করতে পাবনা গিয়েছিলেন অপু বিশ্বাস ও ছবিটির নায়ক জয় চৌধুরী। কিন্তু কথা ছিলো সপ্তাহ খানে শুটিং করবেন সেখানে। কিন্তু সেটা সম্ভব হয়নি। শুটিং শেষ না করেই ঢাকায় ফিরে এলেন তারা।

কারণ শুটিংয়ের খবর পেয়ে ঢল নামে উৎসুক জনতার। এতোই চাপ ছিল যে কোনোভাবেই দৃশ্য ধারণ নাকি সম্ভব হয়নি । তাই শুটিং শেষ না করেই অনেকটা বাধ্য হয়ে গত রবিবার রাতে ঢাকায় ফিরতে হয়েছে অপু-জয় ও পুরো ইউনিট। সমকালকে ঢাকায় ফিরে এমনটিই জানিয়েছেন ছবিটির নায়ক জয় চৌধুরী।

মি. জয় বলেন, সিনেমার শিল্পী, শুটিং নিয়ে মানুষের এত আগ্রহ নতুন করে আবার বুঝতে পারলাম। শুটিংস্পটে পুলিশ, ভলেন্টিয়াররা ছিলেন। তারপরও উৎসুক মানুষদের নিয়ন্ত্রণ করা যায়নি। নানা রকম সমস্যায় পড়তে হচ্ছিল। বাধ্য হয়ে শুটিং বন্ধ করতে হয়েছে। এ মাসের শেষের দিকে এফডিসিতে শুটিং হবে। পাবনায় অসম্পূর্ণ অংশের শুটিং ঢাকার বাইরে কোথাও করা হবে।

শুটিং সেট থেকে গত ২ অক্টোবর ফেসবুক লাইভে এসেছিলেন অপু বিশ্বাস। সেখানে তিনি দর্শকদের আগ্রহের চিত্র তুলে ধরেছিলেন। লাইভে অপু জানান, ২০১২ সালের পর কোনও সিনেমায় এত বিশাল আয়োজন ও দর্শকের ভিড় পেলেন তিনি!

সোলায়মান আলী লেবু পরিচালিত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। মে মাসে এফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। অপু বিশ্বাস, জয় চৌধুরী ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, জাদু আজাদসহ অনেকে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ