বিনোদন

রেসলিং থেকে র‍্যাপ গানে ছন্দে ‘দ্য রক’

-
-

ডোয়াইন জনসন রেসলিং তারকা থেকে বনেছেন হলিউডের সেরা অভিনেতাদের একজন। এবার তিনি পা রাখলেন র‍্যাপ গানের জগতে। ‘ফেস অফ’ দিয়ে র‍্যাপ গানে অভিষেক হলো ‘দ্য রক’-এর।

নতুন গানটি ‘টেক নাইন’র নতুন অ্যালবাম ‘আসিনাইন’-এর। এই গানে আরও আছেন জো কুল এবং কিন ইসো।

ইনস্টাগ্রামে এই প্রসঙ্গে ডোয়াইন জনসন বলেছেন, ‘এই হিপহপ কিং-দের সঙ্গে র‍্যাপে অভিষেক করতে পেরে কৃতজ্ঞ। আমি শুধু কিছু ছন্দ এবং আনন্দ দিতে চেয়েছি।’

ডোয়াইন জনসনের নতুন গান নিয়ে ভক্তদের উত্তেজনার শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করছেন নতুন গানটি। প্রশংসায় ভাসছে ভক্তদের টাইমলাইন। এই প্রসঙ্গে ইনস্টাগ্রামের আরেকটি পোস্টে অভিনেতা লিখেছেন, ‘আপনাদের উত্তেজনা এবং উৎসাহ দেখে ভালো লাগছে খুব।’

চলতি বছরের আগস্টে মুক্তি পেয়েছে ডোয়াইন জনসনের ‘জঙ্গল ক্রুজ’। ডোয়াইন জনসন কিছুদিন আগে ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবির শুটিং শেষ করেছেন। ২০২২ সালের ২৯ জুলাই মুক্তি পাবে ছবিটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ