বিনোদন

বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশে সম্প্রচারে ফিরল জি বাংলা

-
-

ক্লিনফিড বাস্তবায়ন করে বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে ভারতীয় টেলিভশন চ্যানেল জি বাংলা। বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে চ্যানেলটিতে এখন আর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে না।

বন্ধের দুই সপ্তাহ পর জি বাংলা কর্তৃপক্ষ থেকে পেয়ে শুক্রবার (১৫ অক্টোবর) থেকে ক্যাবল অপারেটররা চ্যানেলটি সম্প্রচার করছেন।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের বিধিনিষেধ অনুযায়ী, আমরা চ্যানেলগুলো সম্প্রচার করছি। ক্লিন ফিড না থাকা অনেক বিদেশি চ্যানেল এখন সম্প্রচারে নেই। জি বাংলা কর্তৃপক্ষ ক্লিন ফিড দেয়ায় শুক্রবার থেকে ক্যাবল অপারেটররা চ্যানেলটি সম্প্রচার করছেন।

সরকারি নির্দেশনা মেনে, গত ১ অক্টোবর থেকে অনুষ্ঠানের মধ্যে বিজ্ঞাপন প্রচার করে- এমন বিদেশি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন বাংলাদেশের ক্যাবল অপারেটররা।

গত ৫ অক্টোবর সব চ্যানেল বন্ধ না রেখে বিজ্ঞাপনবিহীন (ক্লিন ফিড) বিদেশি টিভি চ্যানেলে বা অনুষ্ঠান সম্প্রচারের নির্দেশ দেয় তথ্য মন্ত্রণালয়। ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রশাসকসহ সংশ্লিষ্টদের একটি চিঠি দেয় তথ্য মন্ত্রণালয়। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ