বিনোদন

সিনেমার সেটে অভিনেতার গুলিতে নিহত চিত্রপরিচালক

-
-

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে সিনেমার সেটে অভিনেতা অ্যালেক বল্ডউইনের প্রপ গান থেকে ছোঁড়া গুলিতে চিত্রপরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছবির পরিচালক। স্থানীয় সময় বৃহস্পতিবার ‘রাস্ট’ সিনেমার শুটিং চলাকালে এ ঘটনা ঘটে। সিনেমার শুটিংয়ে যেসব বন্দুক ব্যবহার করা হয়, সেগুলো ‘প্রপ গান’ নামে পরিচিত।

বেশিরভাগ ক্ষেত্রে ‘প্রপ গান’ হিসেবে নকল বন্দুক ব্যবহৃত হয়। কখনো কখনো সত্যিকারের বন্দুক ও গুলি ব্যবহৃত হলেও নেওয়া হয় নানান সতর্কতামূলক ব্যবস্থা। গুলিবিদ্ধ ৪২ বছর বয়সী চিত্রপরিচালক হালেনা হাচিনসকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।

গুলিবিদ্ধ পরিচালক ৪৮ বছর বয়সী জোয়েল সুজা এখনও চিকিৎসাধীন। তদন্তকারীরা পুরো ঘটনা খতিয়ে দেখছে, বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি, বলেছে নিউ মেক্সিকোর পুলিশ।

বোল্ডউইনের মুখপাত্র বলেন, ফাঁকা আওয়াজের সঙ্গে গুলি মিসফায়ার হয়েছিল। সান্তা ফি শেরিফের মুখপাত্র বলেন, গোয়েন্দাদের সঙ্গে কথা বলেছেন বোল্ডউইন। তিনি স্বেচ্ছায় আমাদের কাছে এসেছেন। তাকে জেরা করার পর তিনি ভবন ছেড়েছেন।

এই মৃত্যুকে ভয়াবহ দুঃসংবাদ ও অপূরণীয় ক্ষতি অ্যাখ্যা দিয়েছে ইন্টারন্যাশনাল সিনেমাটোগ্রাফার গিল্ড।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ