বিনোদন

নাটক-সিরিয়ালের দৃশ্যে ‘আলিঙ্গন’ নিষিদ্ধ করল পাকিস্তান

-
-

পাকিস্তানে এবার টেলিভিশনের পর্দায় ‘আলিঙ্গনের’ দৃশ্য সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চলতি সপ্তাহে এক নোটিশ জারি করে নতুন এই নির্দেশনার কথা জানিয়েছে পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। আজ শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ডন।

বলা হয়েছে, পাকিস্তানের স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রচারিত নাটকে আলিঙ্গন দৃশ্য সম্প্রচার ইসলামি শিক্ষা ও পাকিস্তানি সংস্কৃতির পরিপন্থী ও দর্শকদের জন্য ‘অস্বস্তিকর’। এছাড়া নাটকগুলোতে পাকিস্তানি সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা হচ্ছে না। তাই অশোভন পোশাক, শয্যাদৃশ্য, আলিঙ্গন, চুম্বন, সংবেদনশীল বিতর্কিত প্লট ও অপ্রয়োজনীয় দৃশ্য সম্প্রচারে বিরত থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।

এদিকে, অশ্লীলতার অভিযোগে গত বছর পেমরা তিনটি টিভি নাটক এবং ওয়েব সিরিজ চুরাইলকে নিষিদ্ধ করেছিল। এমনিতেই পাকিস্তানের চলচ্চিত্র শিল্পের অবস্থা পড়তির দিকে। তবে মানসম্মত স্ক্রিপ্ট আর পারিবারিক এবং সামাজিক জীবন নিয়ে তৈরি নাটক ও সিরিয়ালগুলো দর্শকপ্রিয়। উল্লেখ্য, এর আগে অশ্লীলতার কারণে পাকিস্তানে টিকটক অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ