বিনোদন

ব্রিটিশ পপ তারকা এড শিরান কোভিডে আক্রান্ত

-
-

কোভিড নাইনটিনে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। তবে ঘরে বসেই কনসার্টের পারফর্মেন্স এবং ইন্টারভিউ দেবেন বলে জানিয়েছেন তিনি।

গতকাল রোববার (২৪ অক্টোবর) ব্যক্তিগত ইনস্টাগ্রাম আইডি থেকে নিজের করোনা শনাক্তের বিষয়টি জানান ৩০ বছর বয়সী এ গায়ক। শারীরিক অবস্থা গুরুতর নয় বলেও ভক্তদের আশ্বস্ত করেছেন শিরান।

এড শিরান জানান, ব্রিটিশ সরকারের করোনা বিধিমালা মেনেই থাকবেন আইসোলেশনে। তবে শিডিউল দেয়া থাকায় বাড়ি থেকেই বিভিন্ন গণমাধ্যমকে সাক্ষাৎকার দেবেন। একইসাথে, ৬ নভেম্বর এনবিসি টিভির আয়োজিত ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানেও গাইবেন গান।

উল্লেখ্য, বিশ্বব্যাপী এড শিরেনের ১৫ কোটি অ্যালবাম বিক্রির রেকর্ড রয়েছে। ব্রিটিশ টপচার্ট হিস্ট্রিতেও রয়েছে শিরানের দুটি গান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ