বিনোদন

হাসপাতালে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত

-
-

হাসপাতালে ভর্তি করা হয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাইয়ের দ্য কাবেরী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রুটিন চেকআপ’-এর জন্যই হাসপাতালে গিয়েছেন তিনি।

রজনীকান্তের মুখপাত্র রিয়াজ কে আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, বয়সের কারণে শরীরে কিছু দিন পর পরই চেকআপ করানো হয়।

সেই কারণেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। দ্রুতই তিনি বাসায় ফিরবেন। চিন্তার কোনো কারণ নেই।

গত সোমবার (২৫ অক্টোবর) রজনীকান্তকে দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হয়।

ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয় ৭০ বছর বয়সী এই অভিনেতাকে।

১৯৭৫ সালে কে বালাচন্দ্রর সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু রজনীকান্তের। এরপর তামিল সিনেমা জগতে কেটে গেছে ৪৫ বছর। অভিনয় করেছেন বলিউডেও।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ