শ্রীলংকার সিংহলি ভাষার ‘মানিকে মাগে হিতে’ গানটি কয়েক মাস ধরে সোস্যাল মিডিয়ার ট্রেন্ডিং গান। গানটি গেয়েছেন ২৮ বছর বয়সি গায়িকা ইয়োহানি ডি' সিলভার।
এবার সেই গানেরই তিব্বতী ভার্সন নেটিজেনের মন জয় করেছে। গত মাসের শেষেই ইউটিউবে পোস্ট করা হয়েছে মানিকে মাগে হিথে গানটি। শিল্পী তেনজিং ডেকইয়ং, তেনজিং পাইক্স, উগেন নরবু ও তেনজিং মিলে গানটির সংগে তিব্বতী র্যাপ মিশ্রণ করে দারুণ একটা ভার্সন তৈরি করেছেন।
ইউটিউবে মুক্তি পাওয়ার পরই গানটি ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। ভিডিওটি প্রায় ৩৯ হাজারেরও বেশি ভিউজ পেয়েছে এতো কম সময়ে।
এছাড়া তেনজিং নামের ওই শিল্পী ইনস্টাগ্রামে গানটির একটি ভিডিও আলাদা করে শেয়ার করেছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: