বিনোদন

বিমান বিধ্বস্ত হয়ে ল্যাটিনো সঙ্গীত শিল্পীর মৃত্যু

-
-

ব্রাজিল ও ল্যাটিনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মারিলিয়া মেন্ডনকা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (৫ নভেম্বর) দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের বিমানটি বিধ্বস্ত হয়। ২৬ বছর বয়সী এই গায়িকা দেশটির ক্যারাটিংগা শহরের একটি গ্রামীণ এলাকার কনসার্টে যোগ দেয়ার কথা ছিল।

দেশটির কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে বিমান দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ দুর্ঘটনায় গ্র্যামি পুরষ্কার জেতা এই গায়িকা ছাড়াও তার প্রোডিউসার, তার সাথে কাজ করা এক চাচা ও দুই পাইলট নিহত হয়েছেন।

মেন্ডনকা তার সার্টানেজো ধরনের অ্যালবামের জন্য ২০১৯ সালে ল্যাটিন অঞ্চলে গ্র্যামি জিতেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে ২২ মিলিয়ন এবং মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাইয়ে ৪ মিলিয়নের বেশি অনুসারী আছে মারিলিয়ার।

উল্লেখ্য, ১৯২০ এর দশকে ব্রাজিলের গ্রামীণ অঞ্চলে সার্টানেজো ধরনের গানের উৎপত্তি হয়। সাম্প্রতিক সময়ে এটি গ্রামীণ দর্শকদের ছাড়িয়ে ল্যাটিন অঞ্চল জুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে। / আল জাজিরা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ