বিনোদন

দেশ টিভির এমডি হলেন আরিফ হাসান

-
-

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন আরিফ হাসান। তিনি অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স—অ্যাটকোর নবনির্বাচিত কমিটির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আজ শনিবার দেশ টিভির পরিচালনা বোর্ডের এক সভায় আরিফ হাসান এই দায়িত্ব পান।

দেশ টিভি ও নিজের পক্ষ থেকে দর্শকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আরিফ হাসান।

দেশ টিভির শুরু থেকেই এর সঙ্গে যুক্ত ছিলেন আরিফ হাসান। তিনি রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী ছিলেন। বাবা ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, পরে যুগ্ম সচিব হিসেবে অবসরে যান।

বাবার চাকরির সুবাদের দেশের ১৭টি জেলায় বসবাস করেছে আরিফ হাসানের পরিবার। ফলে সেসব জায়গায় তাঁকে পড়াশোনা করতে হয়েছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ২০০৯ সালে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল হিসেবে যাত্রা শুরু করেছিল দেশটিভি। চ্যানেলটি মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, অসাম্প্রদায়িক আর সম্প্রীতির মর্মবাণী তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলকে দেশের দর্শকদের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরার পাশাপাশি বিশ্বের কাছে তুলে ধরেছে ইতিবাচকভাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ