বিনোদন

ডিক্যাপ্রিও'কে দেখা যাবে বিতর্কিত ধর্মগুরু জিম জোন্সের চরিত্রে

-
-

ছবির প্রযোজক হিসেবে শুধু নয়, লিওনার্দো ডিক্যাপ্রিওকে এবার বিতর্কিত ধর্মগুরু জিম জোন্সের ভূমিকায় দেখা যাবে। পর্দায় কখনও রাজনীতিবিদ, দুর্নীতিবাজ স্টকব্রোকার, আবার কখনও ধূর্ত সন্ত্রাসীর ভূমিকায় দেখা গেছে অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে।

১৯৭৮ সালে আমেরিকান ধর্মীয় গুরু জিম জোন্স সারা বিশ্বে তুমুল হইচই ফেলে দিয়েছিলেন। সেই বছরের ১৮ নভেম্বর গায়ানার এক গভীর জঙ্গলে তিনি তার ৯০৯ জন আমেরিকান অনুসারীর মাঝে সায়ানাইড মিশ্রিত এক ধরনের পানীয় বিলি করেন এবং তা পান করে সবাইকে আত্মহত্যা করার নির্দেশ দেন। গুরুর নির্দেশ অমান্য করা যায় না। তাই সেখানে উপস্থিত প্রায় সবাই সেই পানীয় পান করে ও সিরিঞ্জের মাধ্যমে শরীরে প্রবেশ করিয়ে আত্মহত্যা করে। এটি পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহৎ গণ-আত্মহত্যা।

নেটফ্লিক্সের ‘ডোন্ট লুক আপ’-এ জেনিফার লরেন্সের বিপরীতে দেখা যাবে ডিক্যাপ্রিওকে। কিছুদিন আগে অভিনেতা মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির শুটিং শেষ করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ