বিনোদন

বাংলা লিংকের বিরুদ্ধে জেমস-মাইলসের মামলা

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে আগুন
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে আগুন

জেমস ও মাইলসের আটটি গান অনুমতি ছাড়া ১৪ বছর ধরে ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করায় কপিরাইট আইনে বাংলা লিংকের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে নগরবাউল জেমস ও ব্যান্ড দল মাইলস।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ সব মামলা করা হয়। আদালত এ বিষয়ে জবাব দেওয়ার জন্য বাংলা লিংকের বিরুদ্ধে সমন জারি করেন।

এ দিন জেমস আদালতে উপস্থিত হন। এ ছাড়া মাইলসের পক্ষে উপস্থিত ছিলেন সাফিন আহম্মেদ ও হামিম আহম্মেদ।

শুনানিতে জেমস ও মাইলসের আইনজীবী মিজানুর রহমান মামুন বলেন, ‘নীলা তুমি’ ও ‘ফিরিয়ে দাও’ মাইলস ব্যান্ডের এই দু’টি গান কপিরাইট আইন লঙ্ঘন করে ১৪ বছর ধরে ব্যাবহার করে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলা লিংক। গান দু’টি সরিয়ে নেওয়ার জন্য তাদের মৌখিকভাবে বলা হয়। এর পর ২০১৭ সালের ৬ আগস্ট গান দু’টি সরিয়ে নেওয়ার জন্য তাদের লিগ্যাল নোটিশ দেওয়া হয়। এ ছাড়া তিনটি মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের গান সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। এর পরও তারা তা সরিয়ে নেয়নি। চলতি বছরের ২১ অক্টোবর বাংলা লিংকের বিরুদ্ধে মামলা করতে তারা গুলশান থানায় যায়। থানায় মামলা না নিলে তারা আদালতে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন।

আইনজীবী মিজানুর রহমান মামুন আরও বলেন, নগরবাউলের ছয়টি গান অনুমতি ছাড়া ১৪ বছর ধরে ওয়েল কামটিউন হিসেবে ব্যবহার করছে বাংলা লিংক। তাদের গান সরাতে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা গান সরায়নি। এ ছাড়া তিনটি মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের গান সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। এর পরও তারা তা সরিয়ে নেয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ