বিনোদন

হিজাব পরে গান গেয়ে সমালোচিত জাস্টিন বিবার

হিজাব পড়ে জাস্টিন বিবার
হিজাব পড়ে জাস্টিন বিবার

সম্প্রতি এক কনসার্টকে কেন্দ্র করে সমালোচিত হয়েছেন কানাডিয়ান সঙ্গীত শিল্পী জাস্টিন বিবার। মাথায় স্কার্ফ পরে গান গওয়ায় ইসলাম ধর্মকে ব্যঙ্গ করেছেন বলে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে।

ইয়াহু নিউজ থেকে জানা যায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের উতাহ শহরে অনুষ্ঠিত এক কনসার্টে অংশ নেন জাস্টিন বিবার। সেখানে তিনি মাথায় স্কার্ফ পরে ‘সরি’ ও ‘লোনলি’ নামের জনপ্রিয় দুটি সঙ্গীত পরিবেশন করেন। ইউটিউবে সেই গানগুলোর পরিবেশনা দেখা যায়।

মিডল ইস্ট টুয়েন্টিফোর প্রতিবেদনে বলা হয়, মাথায় স্কার্ফ, সাদা ছোট প্যান্ট ও ঢিলেঢালা টি-শার্ট পোশাক পরে গান গাওয়ায় বিবারের বিরুদ্ধে ইসলাম ও মুসলিম সম্প্রদায়কে অপমানের অভিযোগ করা হয়। মঞ্চে সঙ্গীত পরিবেশনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিবারের বিরুদ্ধে মাথায় স্কার্ফ ও শর্ট প্যান্ট পরায় অভিযোগ ‍তুলেন। একজন লিখেছেন যে ‘তিনি ‘হিজাব’ পরেছিলেন তা ভালো ছিল। কিন্তু তাকে ছোট শার্ট পরা দেখে খারাপ লেগেছে।’

আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘বিবার ‘হিজাব’ পরাছেন তা ঠিক ছিল। কিন্তু এর সঙ্গে নাচানাচি করা মোটেও উপযুক্ত ছিল না।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ