বিনোদন

জনপ্রিয় লেখক উইলবার স্মিথ আর নেই

উইলবার স্মিথ, জাম্বিয়া বংশোদ্ভূত লেখক / BBC
উইলবার স্মিথ, জাম্বিয়া বংশোদ্ভূত লেখক / BBC

আন্তর্জাতিক সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক উইলবার স্মিথ আর নেই। ৮৮ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে তার বাড়িতে শনিবার বিকালে তিনি মারা যান। তার প্রকাশক এই খবর নিশ্চিত করেছেন।

উইলবার স্মিথ বুকস ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার বিকালে মৃত্যুর সময় স্ত্রী নিসো তার পাশে ছিলেন।

স্মিথের ৪৯টি প্রকাশিত বই বিশ্বব্যাপী ১৪০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। ১৯৬৪ সালে তার প্রথম উপন্যাস হোয়েন দ্য লায়ন ফিডস প্রকাশের পর তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

উইলবার এডিসন স্মিথ ১৯৩৩ সালের ৯ জানুয়ারি উত্তর রোডেশিয়ার (বর্তমানে জাম্বিয়া) ব্রোকেন হিলে জন্মগ্রহণ করেন। দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা শেষে কিছুকাল সাংবাদিকতা করেন। অ্যাকাউন্টেন্টের চাকরি করার সময়ই প্রথম উপন্যাস লিখেন। তার উপন্যাসগুলো অধিকাংশ সময়ই তিনটি সিরিজের যেকোনো একটির অন্তর্ভুক্ত ছিল। সিরিজগুলো হলো, কোর্টনি, প্রাচীন মিশর ও ব্যালান্টাইন। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ