বিনোদন

অর্জুন রামপাল হবেন মানি হেইস্ট’ হিন্দি রিমেকে ‘প্রফেসর’

অর্জুন রামপাল, অভিনেতা
অর্জুন রামপাল, অভিনেতা

বিখ্যাত স্প্যানিশ সিরিজ লা কাসা দ্য পাপেল বা মানি হেইস্ট অবলম্বনে বলিউডে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। অ্যাকশন ছবির আলোচিত নির্মাতাযুগল আব্বাস-মাস্তানের পরিচালনায় ছবিটির নাম হবে ‘থ্রি মাংকিজ’। ১৫ নভেম্বর সোমবার সেই সিনেমার সেট থেকেই ছবি দিয়ে আত্মপ্রকাশ করলেন ‘দেশি প্রফেসর’ অর্জুন রামপাল।

উল্লেখ্য, স্প্যানিশ সেই সিরিজটি ছিল একজন কুশীলবের নেতৃত্বে চৌকস এক দলের দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির গল্প নিয়ে। সেই কুশীলব অর্থাৎ প্রফেসর আলভারো মোরতে’র ভূমিকাতেই থ্রি মাংকিজে দেখা যাবে অর্জুন রামপালকে। এই চরিত্রে শাহরুখ খানকে দেখা যাবে- এমন গুঞ্জন থাকলেও সোমবারে অর্জুনের সেই পোস্টের পর অবসান ঘটলো সকল জল্পনার।

পাঁচ বছর পর সিনেমা পরিচালনায় প্রত্যাবর্তন ঘটলো রেস-১, অ্যাৎরাজ, খিলাড়ি, বাজিগর, আজনাবিসহ বহু হিট সিনেমার পরিচালক-জুটি আব্বাস-মাস্তানের। থ্রি মাংকিজে অভিষেক হতে যাচ্ছে আবাসপুত্র মুস্তাফা আলিভাই বার্মাওয়ালার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ