সড়ক দুর্ঘটনায় মারা গেলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয়। আহত হয়েছেন আরো চার জন। নিহতদের মধ্যে সুশান্তের দুলাভাই ও দুই ভাগ্নেও রয়েছে। এছাড়া আহত চারজনের অবস্থা আশঙ্কা জনক।
স্থানীয় সময় মঙ্গলবার পাটনা থেকে জামুইতে ফেরার পথে বিহারের লখিসরাপইতে ট্রাকের সাথে সংঘর্ষ হয় তাদের বহনকারী গাড়িটির। পারিবারিক একটি শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন তারা।
আহতদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিংয়ের মৃত্যুর নিয়ে এখোনও রহস্য কাটেনি।এর মধ্যেই তার পরিবারের এত সংখ্যক সদস্যদের মৃত্যু ঘটল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: