বিনোদন

স্পাইডারম্যান কি বাঁচাতে পারবে এমজে'কে?

স্পাইডারম্যান: নো ওয়ে টু হোম
স্পাইডারম্যান: নো ওয়ে টু হোম

প্রকাশ পেয়েছে ‘স্পাইডারম্যান: নো ওয়ে টু হোম’-এর দ্বিতীয় ট্রেলার। তিন মিনিট চার সেকেন্ডের ট্রেলারটি ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে।

মঙ্গলবার প্রকাশ পাওয়া ‘স্পাইডারম্যান: নো ওয়ে টু হোম’-এর দ্বিতীয় ট্রেলারে ভক্তরা দেখা পেয়েছে একাধিক সুপারহিরো ও ভিলেনের। সামাজিক মাধ্যমে সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু এখন এই ট্রেলার। ট্রেলারটি অধিকাংশেরই খুব পছন্দ হয়েছে। ছবির প্রতি আগ্রহ যেন আরও বাড়িয়ে দিয়েছে ট্রেলারটি। ট্রেলারটি নিজেদের অ্যাকাউন্টে শেয়ার করছেন ভক্তরা। টুইটারের পোস্টে চলছে ছবি নিয়ে জল্পনা-কল্পনা।

নতুন ট্রেলারে দেখা গেছে ইলেক্ট্রো, গ্রিন গবলিন, ডক্টর অক্টোপাস এবং স্যান্ডম্যান চরিত্রগুলো বহুদিন পরে ফিরেছে ছবিতে। ট্রেলারের শেষে এমজে-কে উঁচু ভবন থেকে পড়ে যেতে দেখা গেছে। স্পাইডারম্যান তাকে বাঁচাতে পারবে নাকি তার মৃত্যু হবে, তা নিয়ে প্রশ্ন জেগেছে ভক্তদের মনে।

কিছুদিন আগে ‘স্পাইডারম্যান: নো ওয়ে টু হোম’-এর শুটিং সেটের কিছু ছবি ফাঁস হয়েছে যেখানে টম হল্যান্ডকে অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে। ভাইরাল হওয়া সেই ছবিগুলোতে এক ফ্রেমে টবি ম্যাগুয়ার, অ্যান্ড্রু গারফিল্ড এবং টম হল্যান্ডকে এক ফ্রেমে দেখা গেছে। ধারণা করা হচ্ছে ক্লাইম্যাক্সে দেখা যাবে তাদের তিনজনকে একসঙ্গে। ফাঁস হওয়া ছবিগুলো ভক্তদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বহুগুণে।

স্পাইডারম্যান: নো ওয়ে টু হোম’ ছবিতে টম হল্যান্ডের বিপরীতে দেখা যাবে জেনডায়াকে। ছবিতে ‘অট্টো অক্টাভিয়াস’ চরিত্রে দেখা যাবে অ্যালফ্রেড মলিনাকে। ছবিটি চলতি বছরের ১৭ ডিসেম্বরে মুক্তি পাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ