বিনোদন

আততায়ীর গুলিতে নিহত হয়েছেন র‍্যাপার ইয়াং ডলফ

ইয়াং ডলফ, মার্কিন র‍্যাপ তারকা / ABC News
ইয়াং ডলফ, মার্কিন র‍্যাপ তারকা / ABC News

নিজ শহরে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন মার্কিন র‍্যাপ তারকা ইয়াং ডলফ। বুধবার (১৭ নভেম্বর) টেনেসির মেমফিসে হয় এ হত্যাকাণ্ড। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৬ বছর। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন তার লাখ লাখ ভক্ত।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বিকেলের দিকে স্থানীয় একটি বেকারিতে যান ডলফ। সেসময় একটি গাড়ি থেকে তাকে গুলি করে পালিয়ে যান বন্দুকধারী। হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এর আগে, ২০১৭-এর সেপ্টেম্বরেও একবার গুলিবিদ্ধ হয়েছিলেন ডলফ। দু’সপ্তাহ চিকিৎসার পর সুস্থ হন তিনি।

উল্লেখ্য, ২০২০ সালে প্রকাশিত অ্যালবাম ‘রিচ স্লেভ’ মুক্তির পর তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। বিলবোর্ড টু হান্ড্রেডের চার নম্বর স্থানে উঠে আসেন এই তারকা। ২০১৬ সালেই হট চার্ট বিলবোর্ডের শীর্ষ ৫০ শিল্পীর তালিকায় জায়গা করে নিয়েছিলেন ইয়াং।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ