বলিউডের অভিনেতা আমির খান-এর দ্বিতীয় সংসার কয়েকদিন আগেই ভেঙেছে। এবার শোনা যাচ্ছে তৃতীয় বিয়ে করছেন আমির খান। আর সেটি তার আগামী সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পরেই।
অভিনেতা আমির খান ও তাঁর স্ত্রী তথা প্রযোজক কিরণ রাও-এর ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১৪ এপ্রিল। যদিও অনেকেই বিয়ের বিষয়টিকে সিনেমার প্রচারণার অংশ হিসেবেই নিয়েছেন।
ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে তাঁর তৃতীয় বিয়ের গুঞ্জনে নাম জড়িয়েছে ফাতিমা সানা শেখ-এর। ‘দঙ্গল’ সিনেমায় একসংগে অভিনয় করেছেন তারা। বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করলেও তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন ওঠে। অনেকেই আন্দাজ করেন, ফাতিমা’র সংগে সম্পর্ক তৈরি হয়েছে বলে কিরণ-এর সংগে সম্পর্কে ইতি টেনেছেন আমির।
‘লাল সিং চাড্ডা’ মুক্তির পরই নাকি তৃতীয় বিয়ে করতে চলেছেন আমির। তবে ঠিক কাকে বিয়ে করবেন এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। এখন পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি আমির খান।
তাই ফাতিমাকে নিয়ে যে গুঞ্জনের আগুন তাতেই আরও ঘি ঢালা হচ্ছে।
প্রসঙ্গত, আমির খান ১৯৮৬ সালে প্রথম বিয়ে করেন রিনা দত্তকে। তাঁদের দাম্পত্য জীবনে দুই সন্তান জুনাইদ ও ইরা। ২০০২ সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন তিনি। তাঁদের একমাত্র ছেলের নাম আজাদ রাও খান। গত ৩ জুলাই আমির খান ও কিরণ রাও তাঁদের বিচ্ছেদর কথা ঘোষণা করেন।