বিনোদন

সৌদি আরবে জাস্টিন বিবারের কনসার্ট, গান না গাইতে চিঠি খাসোগির বাগদত্তার

জাস্টিন বিবার, সঙ্গীতশিল্পী, আমেরিকা
জাস্টিন বিবার, সঙ্গীতশিল্পী, আমেরিকা

কানাডীয় সংগীতশিল্পী জাস্টিন বিবার কনসার্ট করবেন সৌদি আরবে। সেখানে তাকে গান না গাওয়ার অনুরোধ করেছেন নিহত সাংবাদিক জামাল খাসোগির বাগদত্তা খাদিজা সেনসিজ। এ জন্য জাস্টিন বিবারকে চিঠিও পাঠিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, আগামী ৫ ডিসেম্বর সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই কনসার্টে খাসোগির হত্যাকারীদের হয়ে গান পরিবেশন না করতে জাস্টিন বিবারকে অন উরোধ করেছেন সেনসিজ। ওয়াশিংটন পোস্টে লেখা এক খোলা চিঠিতে তিনি এই আহ্বান জানান।

চিঠিতে খাদিজা বলেন, জাস্টিন বিবার যদি সৌদি কনসার্টে পারফর্ম না করেন, তবে বিশ্বকে এই বার্তাই দেওয়া হবে যে তার মেধা ও নাম এমন কোনো সরকারের খ্যাতি উদ্ধারে ব্যবহার হবে না, যে তার সমালোচকদের হত্যা করে।

তিনি আরও বলেন, জামালের হত্যাকারীদের জন্য গান না গাইতে আপনাকে অনুরোধ করছি। দয়া করে তাকে হত্যাকারী মোহাম্মদ বিন সালমানের নিন্দা ও প্রতিবাদ জানান। আপনার এই প্রতিবাদ কোটি মানুষ শুনবেন।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তানবুলে সৌদি দূতাবাসে খাসোগিকে হত্যা করে তার মরদেহ রাসায়নিক দিয়ে গলিয়ে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ